× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সাকে বাঁচাল ভিএআর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১০:৩৯ এএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১২:২৩ পিএম

বার্সাকে বাঁচাল ভিএআর

লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয়ের পথেই ছিল বার্সা। ৮৭ মিনিটের সময় হঠাৎই বার্সা সমর্থকদের জয়ের স্বপ্নে পানি ঢেলে দিয়ে গোল উদযাপনে মাতে বিলবাও সমর্থকরা। পরে সেই উদযাপনে বাদ সেধেছে ভিএআর। উইলিয়ামসের করা গোলটি বাতিল হলে স্বস্তি ফেরে বার্সা সমর্থকদের মাঝে। ১-০ গোলে নিশ্চিত হয় বার্সার জয়। তাতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত হয়েছে জাভির দলের।

বিলবাওয়ের বিপক্ষে বল দখলে রেখে আক্রমণে গেলেও ফিনিশিং পাচ্ছিল না জাভির শিষ্যরা। এভাবেই এগোচ্ছিল ম্যাচ। পরে প্রথমার্ধের শেষ সময়ে দলকে লিড এনে দেন রাফিনিয়া। সার্জিও বু্স্কেটের বাড়ানো বল জালে জড়িয়ে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।

দ্বিতীয়ার্ধে সুযোগ থাকার পরও ব্যবধান বাড়ানো যায়নি। পাল্টা আক্রমণে উঠে সমতা টানার চেষ্টা চালিয়েও কাজ হয়নি বিলবাওয়ের। এভাবেই এগিয়েছে দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময়। বার্সা তখন জয় থেকে মাত্র কয়েক মিনিট দূরে। জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে সমর্থকরা। তখনই হঠাৎ সব এলোমেলো করে দেন উইলিয়ামস। ৮৭ মিনিটে তার গোলে সমতায় ফিরে উল্লাসে মাতে পুরো দল। যদিও সেই উদযাপনে রাশ টেনেছে ভিএআর। রক্ষা পায় বার্সা।

এরপর আর গোল না হলে পূর্ণ ৩ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৯। ২৫ ম্যাচ শেষে জাভির দলের পয়েন্ট ৬৫। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সমান ম্যাচ খেলে পয়েন্ট ৫৬।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা