× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়নামতিতে অনুষ্ঠিত প্রভাতী ইনস্যুরেন্স স্বাধীনতা কাপ গলফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ২০:২৯ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ২১:১০ পিএম

 ময়নামতিতে অনুষ্ঠিত প্রভাতী ইনস্যুরেন্স স্বাধীনতা কাপ গলফ

কুমিল্লার ময়নামতি সেনানিবাসে ১৫তম প্রভাতী ইনস্যুরেন্স স্বাধীনতা দিবস কাপ গলফ-২০২৩ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিল প্রভাতী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। টুর্নামেন্টটি হচ্ছে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রভাতী ইনস্যুরেন্স কোম্পানি লি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাখাওয়াত হোসেন মামুন। এ সময় তারা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী ও প্রভাতী ইনস্যুরেন্স কোম্পানি লি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাহেদুল ইসলাম (জাহিদ) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা