× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার মিরাজের জোড়া আঘাত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৬:২৩ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৬:৪৪ পিএম

এবার মিরাজের জোড়া আঘাত

উইকেটে ছিলেন দুই বাঁহাতি স্যাম কারান আর বেন ডাকেট। দুপাশ থেকেই তাই ডানহাতি স্পিনার আক্রমণে আনছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেনদেরও দেখা গেল বোলিংয়ে। শেষমেশ সেই ম্যাচ-আপ থেকেই উইকেটটা এলো। মেহেদি হাসান মিরাজ প্রথমে ফেরালেন স্যাম কারানকে। এরপর ক্রিস ওকসেরও হলো সেই একই পরিণতি!

ডাকেট আর কারানের জুটিটি জমে গিয়েছিল মোটামুটি। ৩১ বলে করে ফেলেছিল ৩৪ রান, প্রস্তুতি ছিল শেষের ঝড়ের। তবে সে ঝড়টা আর তোলা হলো না মিরাজের আঘাতে। ইনিংসের ১৫তম ওভারে আক্রমণে আসা তার বলে কারান এগিয়ে আসছিলেন সামনে। তা দেখেই ওভারের দ্বিতীয় বলে দিলেন একটু গতি। সেটা মিস করতেই হলেন লিটন দাসের স্টাম্পিংয়ের শিকার।

এক বল বাদে নতুন ব্যাটার ওকসও একইভাবে দেখলেন সাজঘরের পথ। ৯১ রান তুলতেই ৬ উইকেট খুইয়ে ফেলে দলটি। বড় স্কোরের সম্ভাবনা যাও ছিল তাদের, সেটাও তাতে কমে এলো আরও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা