× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের পর ইংলিশ শিবিরে জোড়া আঘাত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৫:৪২ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৭:১৯ পিএম

সাকিবের পর ইংলিশ শিবিরে জোড়া আঘাত

পাওয়ারপ্লে খুব ভালোভাবেই কাজে লাগিয়েছিল ইংল্যান্ড। দাভিদ মালানের উইকেট খোয়ালেও ৬ ওভারে তুলে ফেলেছিল ৫০ রান। উইকেটে জমে গিয়ে ফিল সল্ট বিপদের শঙ্কাই ছড়াচ্ছিলেন। তার ঠিক পরই দৃশ্যপটে আগমন সাকিব আল হাসানের। ফেরালেন বিপজ্জনক সল্টকে। পরের ওভারে হাসান মাহমুদও যোগ দিলেন তার সঙ্গে। বোল্ড করলেন জস বাটলারকে। ইনিংসে প্রথমবার আক্রমণে আসা মেহেদি হাসান মিরাজও উইকেট তুলে নিলেন। তাতে দারুণ শুরু করা ইংল্যান্ড পড়ে গেছে খানিকটা বিপাকেই।

পাওয়ারপ্লের পর নিজের প্রথম ওভারে আক্রমণে আসা সাকিব বলটা করেছিলেন অফ স্টাম্পের খানিকটা বাইরে, পেয়েছিলেন একটু টার্নও। শর্টার লেন্থের সে বলটা সাকিবের মাথার ওপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন সল্ট। তবে তার সে পরিকল্পনা আলোর মুখ দেখল না, বলটা সোজা গিয়ে পড়ে সাকিবের হাতে।

আগের ম্যাচে ওপেন করা বাটলার এদিন ব্যাট করতে আসেন চারে। তবে তাকে খুব বেশিক্ষণ টিকতে দেননি হাসান। প্রথম টি-টোয়েন্টিতেও তাকে শিকার বানিয়েছিলেন হাসান, আজও বানালেন দারুণ এক ইয়র্কারে। ৫৫ রানে ইংলিশরা খুইয়ে বসে তাদের তৃতীয় উইকেট।

পরের ওভারেও উইকেট খুইয়েছে ইংল্যান্ড। এবার হন্তারকের নাম মেহেদি হাসান মিরাজ। ওভারের শেষ বলে খানিকটা ফ্লাইট দিয়ে ডেলিভারিটা করেছিলেন অফ স্টাম্পের বাইরে। সেটাই মইন আলি স্লগ সুইপে সীমানাছাড়া করতে চেয়েছিলেন। তবে সে পরিকল্পনাতে ব্যর্থ হয়েছেন তিনি। ডিপ মিড উইকেটে বদলি ফিল্ডার শামীম পাটোয়ারীর হাতে জমা পড়ে বল। ১৭ বলে ১৫ রান করে ফেরেন মইন। ৫৭ রানে ৪ উইকেট খুইয়ে বসে ইংল্যান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা