× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাসকিনের হাত ধরে প্রথম সাফল্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৫:২৬ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৫:৪২ পিএম

তাসকিনের হাত ধরে প্রথম সাফল্য

টস জিতে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা ভালোই করল। তৃতীয় ওভারেই পেল উইকেটের দেখা। দাভিদ মালানকে ফেরালেন তাসকিন আহমেদ।

আগের ম্যাচে জস বাটলার আর ফিল সল্ট ইনিংসের শুরুতে এলেও আজকের ম্যাচে সেখানে এসেছে পরিবর্তন। সল্টের সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ দিয়েছেন দাভিদ মালান। 

শুরু থেকেই বাংলাদেশকে সাঁড়াশি আক্রমণে চেপে ধরার কৌশল ছিল ইংলিশদের। যে কোনো বলেই মালানের তেড়েফুঁড়ে শট খেলা থেকেই বোঝা যাচ্ছিল তা। শুরুতে সাফল্যও পেল খানিকটা, শুরুর দুই ওভার থেকে এলো ১৬ রান।

আরও পড়ুন: এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তবে এরপরই তাসকিনের আঘাত। তার করা ফুলার লেন্থের বলটা কাউ কর্নার দিয়ে মাঠছাড়া করতে চেয়েছিলেন মালান। ব্যাটে বলে হয়নি, থার্ড ম্যানে থাকা হাসান মাহমুদের হাতে ধরা পড়েন তিনি। ১৬ রানে ইংলিশরা খোয়ায় তাদের প্রথম উইকেট।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা