× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৪:৩৯ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৫:২৭ পিএম

টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সেই ম্যাচে টস ভাগ্য কথা বলেছিল বাংলাদেশের পক্ষে। আজ দ্বিতীয় ম্যাচেও টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচের মতো এদিনও তিনি ব্যাটিংয়ে পাঠালেন ইংল্যান্ডকে।

আগের ম্যাচে টস জিতে যে কারণে ইংলিশদের ব্যাট করতে পাঠিয়েছিলেন, আজও সেই একই কারণে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। সাকিব জানালেন, ‘আমরা জানি না এখানে কত রান নিরাপদ, তাই আমরা দেখতে চাই।’

প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয়ের পর আজকের চ্যালেঞ্জটা পুরোপুরি ভিন্ন। সাকিব বললেন, ‘আমরা আগের ম্যাচটা দারুণ খেলেছি। কিন্তু আজকের ম্যাচটা নতুন চ্যালেঞ্জ। ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু আমাদের ছেলেরা বেশ আত্মবিশ্বাসী। ৪০ ওভারই ভালো ক্রিকেট খেলতে হবে, প্রতিটি ওভার ধরে ধরে খেলতে হবে।’

আরও পড়ুন: সেঞ্চুরি হাঁকানো কোহলির একগাদা রেকর্ড

এই নিয়ে ইংলিশরা চলতি সফরের ৫ ম্যাচেই টসে হেরেছে। বাটলারের প্রতিক্রিয়া, ‘আমরাও ফিল্ডিংই করতে চাইতাম, কিন্তু টসভাগ্যটা বোধ হয় আমাদের সঙ্গে নেই। আমাদের খেলায় নিজেদের যে বিশ্বাসটা আছে, সেটা দ্বিগুণ করতে হবে আমাদের। আমাদের দলটা বেশ ভালো, বেশ আত্মবিশ্বাসী, আজকের ম্যাচে আরও একটা বড় চ্যালেঞ্জ, যার মুখোমুখি হতে মুখিয়ে আছি আমরা। এখানে কোনো অর্জনই কেউ হাতে তুলে দেবে না। আপনাকে এটা অর্জন করে নিতে হবে।’

দুই দলে একটি করে পরিবর্তন এসেছে। বাংলাদেশ শামীম পাটোয়ারীকে বিশ্রাম দিয়েছে, দলে এনেছে মেহেদি হাসান মিরাজকে। ইংল্যান্ড দলে অভিষেক হয়েছে রেহান আহমেদের। মার্ক উডের জায়গায় তাকে আনা হয়েছে দলে।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

ইংল্যান্ড একাদশ:

ফিল সল্ট, জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), দাভিদ মালান, বেন ডাকেট, মইন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, জফরা আর্চার।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা