× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নঁতের বিপক্ষে পিএসজির বড় জয়

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৬ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩১ পিএম

নঁতের বিপক্ষে পিএসজির বড় জয়

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের দাপটে নঁতের বিপক্ষে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছে দলটি।

এমবাপ্পের জোড়ার সঙ্গে এক গোল যোগ করেন নুনো মেন্দেস। ম্যাচের ২৪তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়েছিল নঁতে। বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলা স্বাগতিকরা স্বাভাবিকভাবেই সেভাবে লড়াই করতে পারেনি। 

এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না নেইমার। ১৮তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। মেসির পাস ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে উঁচু কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। ছয় মিনিট পর প্রতিপক্ষের মিডফিল্ডার ভিতিনিয়াকে বিপজ্জনক ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন নঁতের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাবিও। ১০ জনের দল নিয়ে আর সুবিধা করতে পারেনি নঁতে।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ডি-বক্সে ঢুকে তিনি পাস বাড়িয়েছিলেন মেসিকে। আর্জেন্টাইন খুদেরাজ প্রতিপক্ষের বাধায় শট নেওয়ার জায়গা করতে না পেরে বক্সে ফিরতি পাস দেন এমবাপ্পেকে। ফরাসি তারকা আলতো টোকায় বল জড়িয়ে দেন জালে। ৬২তম মিনিটে হ্যাটট্রিক হতে পারতেন এমবাপ্পে। পাবলো সারাবিয়ার পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে শট নেন তিনি, তবে শেষ মুহূর্তে তা ঠেকিয়ে দেন নিকোলা পালোয়া। এর পরপরই এমবাপ্পেকে তুলে নেন কোচ, মাঠে নামেন নেইমার।

বদলি নামার কিছুক্ষণ পরই গোল পেতে পারতেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারের শট বাধা পায় পোস্টে। তবে ফিরতি বল ফাঁকায় পেয়ে জোরাল শটে ব্যবধান আরও বাড়ান মেন্দেস।

৮৩তম গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মেসি। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গাল্টিয়েরের শিষ্যরা। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে মার্শেই।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা