প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১২:৫৪ পিএম
গত সপ্তাহে পিএসজি নিশ্চিত করেছিল, গোড়ালির চোটে মৌসুম শেষ নেইমারের। চোটমুক্ত হতে আবারও শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। কাতারের দোহায় আসপিটার হাসপাতালে ৩১ বর্ষী ফরোয়ার্ডের ডান পায়ের গোড়ালিতে সফলভাবে অস্ত্রোপচার হয়েছে।
পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে শুক্রবার বিষয়টি জানানো হয়েছে। পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নেইমারের গোড়ালির অস্ত্রোপচার সফলভাবেই শেষ হয়েছে। এখন তাকে যথাযথ বিশ্রাম ও চিকিৎসার সব নিয়মাবলী মেনে চলতে হবে।’
যদিও পিএসজি কিংবা আসপিটার হাসপাতাল সূত্রই কেউই নিশ্চিত করে জানাতে পারেননি কবে নাগাদ নেইমার বাড়ি ফিরতে পারেন। গত মাসে লিলের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ইনজুরিতে পড়ে নেইমার।