× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোল উৎসবের রাতে বায়ার্নের বড় জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১০:৩৬ এএম

গোল উৎসবের রাতে বায়ার্নের বড় জয়

আট গোলের রোমাঞ্চকর ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়েছিল বায়ার্ন মিউনিখ। স্বরূপে ফিরতে খুব বেশি সময় নেননি বাভারিয়ানরা৷ প্রতিপক্ষ অগসবার্গের সঙ্গে পাল্লা দিয়ে জালে পাঠিয়েছে বল। বড় জয়ে টেবিলের শীর্ষও পোক্ত করেছে জুলিয়ান নাগেলসামের দল।

শনিবার (১১ মার্চ) আলিয়াঞ্জ অ্যারেনায় অগসবার্গকে ৫-৩ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

জোড়া গোল করেছেন বেঞ্জামিন পাভার্ড। বাকি তিন গোল এনেছেন জোয়াও কানসেলো, লিওরে সানে ও ডেভিস। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মনশেনগ্লাডবার্গের কাছে হার ছাড়া আর কোনো ম্যাচেই হারেনি জার্মান জায়ান্টরা।

ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে বায়ার্ন। অগসবার্গ স্ট্রাইকার মের্গিম বেরিশার দুর্দান্ত এক ভলিতে এগিয়ে যায় সফরকারীরা। এরপর অন্য এক বায়ার্নকে দেখে সমর্থকরা। ম্যাচের ১৫ মিনিটে সানের পাস থেকে বায়ার্নের জার্সিতে নিজের প্রথম গোল করেন ম্যানসিটি থেকে ধারে আসা জোয়াও ক্যানসেলো। এরপর ব্যবধান বাড়ান পাভার্ড-সানেরা।

জয়ে টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত হলো বায়ার্নের। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট বায়ার্নের। শালকের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ডর্টমুন্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা