× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গমাতা এসএ গ্রুপ স্কোয়াশে চ্যাম্পিয়ন মিসরের ইব্রাহিম

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ২৩:৪৬ পিএম

বঙ্গমাতা এসএ গ্রুপ স্কোয়াশে চ্যাম্পিয়ন মিসরের ইব্রাহিম

চট্টগ্রামে আয়োজিত ২য় বঙ্গমাতা এসএ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মিসরের ইব্রাহিম ইস্কাবানি। ফাইনালে তিনি হারিয়েছেন স্বদেশি সাইফ শিনাউয়াকে। ফাইনাল শেষে গতকাল শনিবার সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, স্কোয়াশ ফেডারেশনের সহ-সভাপতি মীর্জা সালমান ইস্পাহানি, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এসএ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব) জিএম কামরুল ইসলাম, সদস্য সালামত উল্লাহ বাহার প্রমুখ। 

এর আগে ৭ মার্চ চট্টগ্রাম ক্লাবের স্কোয়াশ কোর্টে টুর্নামেন্ট শুরু হয়। আসরে বিশ্বের ৮২ ও ৮৩তম র‌্যাঙ্কধারী মিসরের ইব্রাহিম ও সাইফের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন মালয়েশিয়া, কুয়েত, ভারত ও শ্রীলঙ্কার শ্রেষ্ঠ স্কোয়াশ খেলোয়াড় যথাক্রমে রাহুল, আলতামি, সন্দীপ ও রবীন্দ্রশ্রীর। তাদের সঙ্গে চ্যালেঞ্জার ট্যুর-৫ প্রতিযোগিতায় অংশ নেন দেশসেরা স্কোয়াশ ৯ খেলোয়াড়।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াসিকা আয়শা খান বলেন, ‘বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়নে নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের উদীয়মান খেলোয়াড়রা দেশের বাইরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। আমার বিশ্বাস বঙ্গমাতার স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট থেকেই একদিন বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী খেলোয়াড় তৈরি হবে এবং দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা