× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল সাউথ আফ্রিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ২১:০৯ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৩ ২১:১৪ পিএম

ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল সাউথ আফ্রিকা

‘দলকে সহায়তা করতে পারায় অনেক খুশি’—চওড়া হাসি হেসে ম্যাচ শেষে বলেছিলেন টেম্বা বাভুমা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নেতৃত্ব পেয়েছিলেন। সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার ৮৭ রানের টেস্ট জয়ে তার অবদান বলতে গেলে দুটি শূন্য। জোহানেসবার্গে হাসল বাভুমার ব্যাট, দ্বিতীয় ইনিংসে ব্যাটে এলো ঝলমলে ১৭২ রানের ইনিংস। প্রোটিয়ারা আনল ২৮৪ রানের বড় জয়। ক্যারিবিয়ানদের দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার পর টেস্টের সেরা বাভুমার চওড়া হাসিটা মূলত সাউথ আফ্রিকার।

চার দিনে শেষ হওয়া খেলায় দাপট দেখিয়েছে পেসাররা। টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের মার্করাম ও টনি জোহরির শতরান ছুঁইছুঁই ইনিংসে ৩২০ রানের সংগ্রহ পায় বাভুমার দল। আলঝেরি জোসেফ ও কাইল মেয়ার্স বাদেও তিনটি করে উইকেট নিয়েছেন স্পিনার গুদাকেশ মোতি।

ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে দেড়শ ছাড়ানো রান এনেছেন বাভুমা, দলও পায় বড় ভিত

প্রথম ইনিংসে প্রোটিয়ারা পড়ে কোৎজের তোপে। কাগিসো রাবাদা ও শিমরোন হার্মারদের দাপটে ২৫১ রান তুলে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের দ্বিতীয় ইনিংসে দেড়শ ছাড়ানো রানে দলকে তিনশ পার করান অধিনায়ক বাভুমা। দল পায় ৩৯১ রানের বড় সংগ্রহ। জবাব দিতে গিয়ে ১০৬ রানেই থেমেছে ক্যারিবিয়ানদের ইনিংস।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা