× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সানরাইজার্স হায়দরাবাদের কোচের দায়িত্বে ব্রায়ান লারা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৬ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৪ পিএম

সানরাইজার্স হায়দরাবাদের কোচের দায়িত্বে ব্রায়ান লারা

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে ব্রায়ান লারার নাম ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট। এ পদে ছিলেন টম মুডি। তাকে সরিয়ে লারাকে দায়িত্ব দেওয়া হলো।

গত বছর পুরান-ভুবেনেশ্বরদের কৌশলগত উপদেষ্টার সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লারা, এবার দায়িত্ব পেলেন পুরো দলের।

শনিবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি এই খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা আসন্ন আইপিএল মৌসুমের জন্য আমাদের প্রধান কোচ।

গত আসরে ব্যাটে-বলে সমানতালে হতাশাজনক পারফরম্যান্স করে সানরাইজার্স হায়দরাবাদ। হয়তো সে কারণেই নতুন করে আবারও কোচিং প্যানেলকে ঢেলে সাজানোর পরিকল্পনা এই দলটির।

টম মুডির অধীনে সানরাইজার্স ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে পাঁচবার প্লে অফে জায়গা নিশ্চিত করে, যার মধ্যে ২০১৬ সালে একমাত্র শিরোপাও জয় করেছিল তারা। সেবার সানরাইজার্সের অংশ ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানও।

প্রবা/আরএম/ এসআর 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা