× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুর্কমেনিস্তানকে হারিয়ে দারুণ শুরু মেয়েদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১৯:৫৪ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ২০:০২ পিএম

তুর্কমেনিস্তানকে হারিয়ে দারুণ শুরু মেয়েদের

দ্যুতি ছড়ালেন আকলিমা খাতুন। জোড়া গোল উপহার দিয়ে পুষিয়ে দেন শামসুন্নাহারের অনুপস্থিতি। প্রতিপক্ষের জালে জড়ান স্বপ্না রানীও। দুজনের ঝলকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই জয় দিয়ে শুরু করল বাংলাদেশ।

শুক্রবার (১০ মার্চ ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

আকলিমা খাতুন গোল করেন দুটি। স্বপ্না রানী গোল পান একটি। বাংলাদেশ শেষ গোলটি পায় প্রতিপক্ষের কল্যাণে। স্বপ্নার ক্রস শট তুর্কমেনিস্তান মাঝমাঠের খেলোয়াড় মামেদোভা মালিকার পা ছুঁয়ে আশ্রয় নেয় জালে।

‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী রবিবার ইরানকে মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। দুদলই একটি করে ম্যাচ জিতেছে। দুই দলের পুঁজিও সমান। তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ইরান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা