প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১৮:০৫ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৩ ১৮:১৭ পিএম
ব্যাট হাতে প্রত্যয় দেখালেন উসমান খাজা ও ক্যামেরুন গ্রিন, সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে টানলেন সামনে থেকে। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে সফরকারীরাও চেপেছে রান পাহাড়ে। দুই সেঞ্চুরিয়ানের ব্যাটে ৪৮০ রান তোলার পর দিনটি ভারতও পার করেছে সাবধানী ব্যাটিংয়ে। তৃতীয় দিনে ৪৪৪ রান পেছনে রেখে ব্যাটিংয়ে নামবেন রোহিত শর্মা ও শুভমন গিল।
আরও পড়ুন: আবারও ব্যর্থ হলেন উসমান খাজা
আহমেদাবাদে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ও চতুর্থ টেস্টে প্রথম দিনের পর দ্বিতীয় দিনটিও নিজেদের করেছেন অজিরা। ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলার পর আজ তিন সেশন ব্যাট করেছে অস্ট্রেলিয়া। অশ্বিনের ৬ উইকেটের ইনিংসে স্কোরবোর্ডে ৪৮০ রান তুলে থামে অজিদের প্রথম ইনিংস।
জবাবে দিনে ১০ ওভার ব্যাট করে ভারত। দুই ওপেনারের দীপ্ত শুরুতে কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৩৬ রান। কাল সকালে ১৭ রান থেকে শুরু করবেন অধিনায়ক রোহিত ও ১৮ রান থেকে তাকে সঙ্গ দেবেন শুভমন গিল। প্রথম ইনিংসে এখনও ৪৪৪ রান শোধ দিতে হবে ভারতকে।