× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুর্কমেনিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১৪:৩৯ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ২৩:০১ পিএম

তুর্কমেনিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ

এফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বের ‘এইচ’ গ্রুপে আজ শুক্রবার তুর্কমেনিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি।

একই ভেন্যুতে রবিবার ইরানের বিপক্ষে বাংলাদেশ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে। তিন দলের মধ্যে সেরা হলে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ মিলবে বাংলাদেশের।

শামসুন্নাহার-রুপনাদের বিপক্ষে মাঠে নামার আগে মোটেও ভালো অবস্থানে নেই তুর্কমেনিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইরানের কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছে। ফলে আত্মবিশ্বাস কিছুটা তলানীতেই থাকবে তুর্কমেনিস্তানের। 

বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যদের ওপর রাখছেন পূর্ণ আস্থা। তিনি জানান, এএফসি অনূর্ধ্ব ১৬ পর্যায়ে দুবার মূল পর্বে খেলায় আত্মবিশ্বাস পাচ্ছেন। এ ছাড়াও ভারত ও নেপালের নারী খেলোয়াড়দের শারীরিক গঠনের সঙ্গে ইরান আর তুর্কমেনিস্তানের নারীদের মিল থাকায় নিজেদের কিছুটা এগিয়ে রাখছেন। লম্বায় তুর্কমেনিস্তান এগিয়ে থাকলেও ফিটনেস এবং নিজেদের মাঠ বলেই আত্মবিশ্বাসী ছোটন।

র‌্যাংকিং আভাস দিচ্ছে, তুর্কমেনিস্তানের সঙ্গে বাংলাদেশের লড়াই হবে হাড্ডাহাড্ডি। ১৪০তম অবস্থানে আছে বাংলাদেশের মেয়েরা। তুর্কমেনিস্তানের অবস্থান অবশ্য তিন ধাপ এগিয়ে আছে। বাংলাদেশের চেয়ে তিন ধাপ ওপরে আছে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা