× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রঙ খেলে মধুর বিড়ম্বনায় পেরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ২২:৫৩ পিএম

রঙ খেলে মধুর বিড়ম্বনায় পেরি

মঙ্গলবার হোলি খেলায় মেতেছিলেন ভারতীয়রা। তাদের দেখে লোভ সামলাতে পারেননি আরসিবির ক্রিকেটার এলিস পেরি। সতীর্থদের সঙ্গে রঙ খেলেছেন তিনিও। আর সেটিই তাকে ফেলেছে মধুর বিড়ম্বনায়। কিছুতেই চুল থেকে রঙ দূর করতে পারছেন না তিনি।

মঙ্গলবার সতীর্থ সোফি ডিভাইন ও মেগান শুটের সঙ্গে রঙ খেলার ছবি পোস্ট করেন পেরি। ক্যাপশনে লেখেন ‘রঙের উৎসব’। পরের পোস্টে নিজের চুলের ছবি শেয়ার করে জানান কতটা বিড়ম্বনায় পড়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘চুলের এই রঙ কি পাকাপাকিভাবে থেকে যাবে? আমি দুইবার চুল ধুয়েছি।’ তার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ভক্তরা। জানিয়েছেন রঙ খেলার আগে কী করা উচিত ছিল তার। সেই সঙ্গে একজন লিখেছেন, হয়তো প্রথমবার এভাবে রঙের উৎসবে মাতলেন পেরি। তাই রঙ খেলার নিয়মকানুন ভালো করে না জেনেই বিপদে পড়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা