× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাথুসের কীর্তির দিনটা শ্রীলঙ্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৮:১৯ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৮:২৮ পিএম

ম্যাথুসের কীর্তির দিনটা শ্রীলঙ্কার

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকে থাকার লড়াইয়ে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। ঘরের মাঠে নিউজিল্যান্ড কঠিন প্রতিপক্ষ হলেও ক্রাইস্টচার্চে টেস্টের প্রথম দিনটা বেশ কেটেছে লঙ্কানদের। এদিন অ্যাঞ্জেলো ম্যাথুস গড়েছেন অনন্য কীর্তি। অনন্য উচ্চতায় ওঠার পথে তিনি খেলেন ৪৭ রানের ইনিংস। আর তাতেই তৃতীয় শ্রীলঙ্কান হিসেবে টেস্টে ৭০০০ রানের মালিক হয়েছেন ম্যাথুস। এর আগে এই কৃতিত্ব ছিল শুধু মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার। ম্যাথুসের কীর্তির দিনে ৬ উইকেটে ৩০৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা।

এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কঠিন সমীকরণ মেলাতে টসে হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে ধবলধোলাই করতে হবে। তবে প্রথম দিনটা বেশ কাটিয়েছে সফরকারীরা। কোনো ব্যাটসম্যান তিন অঙ্কের ঘরে পৌঁছতে না পারলেও কুশল মেন্ডিসের ৮৭, অধিনায়ক দিমুথ করুণারত্নের ৫০ ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ৪৭ রানের ইনিংসে ভর করে শক্ত অবস্থানে থেকেই দিন শেষ করেছে লঙ্কানরা।

এদিন ক্রাইস্টচার্চে পেসবান্ধব উইকেটে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টিম সাউদি। এরপর দলীয় ১৪ রানে লঙ্কান ওপেনার ওসাদা ফার্নান্দোকে ফেরান সাউদি। তবে এর পরের গল্পটা কুশল মেন্ডিস ও করুণারত্নের। দুজনে গড়েন ১৩৭ রানের জুটি। ৮৩ বলে ৮৭ রান করে আউট হন মেন্ডিস। মেন্ডিসকেও বিদায় করেন সাউদি। মেন্ডিসের বিদায়ের পরের ওভারেই ফিরে যান করুণারত্নে।

এরপর শ্রীলঙ্কার হাল ধরেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান দীনেশ চান্ডিমাল ও ম্যাথুস। চান্ডিমাল ৩৯ রানে আউট হওয়ার পর ম্যাথুস ফেরেন ৪৭ রানে। এরপর ধনঞ্জয় ডি সিলভা ও কাসুন রাজিথা মিলে ইনিংস বড় করার চেষ্টা চালান। খানিক পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে দুজনে মিলে ৩৭ রানের জুটি গড়েছেন। সিলভা অপরাজিত আছেন ৩৯ রানে আর রাজিথা ১৬ রানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা