× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের মাঠে ইরানের বড় জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ২৩:১৮ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ০১:১৮ এএম

বাংলাদেশের মাঠে ইরানের বড় জয়

নারীদের বয়সভিত্তিক ফিফা র‍্যাঙ্কিংয়ে তুর্কমেনিস্তান ও ইরানের মধ্যে পার্থক্যটা ৬৯। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে মাঠেও বোঝা গিয়েছিল এর প্রভাব। র‍্যাঙ্কিংয়ের ১৩৭ নম্বরে থাকা তুর্কমেনিস্তানকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারায় ৬৮তম স্থানে থাকা ইরান। তুর্কমেনিস্তানকে হারিয়ে শুভসূচনা করল তারা। ইরানিদের হয়ে হ্যাটট্রিক করেন হাসতি।

আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় ইরান। যদিও অফসাইডে বাতিল হয় ওই গোল। প্রথম গোল পেতে ইরানিদের অপেক্ষা ছিল ২৮ মিনিট পর্যন্ত। পরে প্রথমার্ধে আরও তিনবার বল জালে জড়ায় ইরান। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ৬৭ ও ৭০ মিনিটের পর যোগ করা সময়ে আরও একটি গোল করে ৭ গোলের কোটা পূর্ণ করে ইরান। সপ্তম গোলের আগে তুর্কমেনিস্তান অবশ্য একটি গোল শোধ করে। ইরানিদের হয়ে হ্যাটট্রিক করেন হাসতি। বড় হারের পর আগামী শুক্রবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তুর্কমেনিস্তান। এটাই হবে গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা