× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েদের আইপিএলে নেতৃত্ব বিতর্ক!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ২৩:১৬ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ০০:৪১ এএম

মেয়েদের আইপিএলে নেতৃত্ব বিতর্ক!

মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হরমানপ্রীত কৌর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্মৃতি মান্ধানা। পাঁচ দলের আসরে বাকি তিন দলের অধিনায়ক বিদেশি। দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে মেগ ল্যানিং, গুজরাট জায়ান্টসের বেথ মুনি এবং ইউপি ওয়ারিয়র্সের এলিশা হিলি। ভারতের মাটিতে বসা আইপিএলে বিদেশি অধিনায়কের আধিক্যের বিষয়টি মানতে পারছেন না আনজুম চোপড়া। ভারতের সাবেক অধিনায়কের মতে, পাঁচ দলের নেতৃত্বে ভারতের ক্রিকেটাররা থাকলে দলেও প্রভাব পড়ত। মেয়েদের আইপিএল তাতে লাভবান হতো বলে মনে করেন আনজুম।

নেতৃত্ব বিতর্ক ইস্যুতে আনজুম বলেছেন, ‘বেশিরভাগ দলে বিদেশি অধিনায়ক। এটা ভারতের লিগ। ভারতের মাটিতে খেলা। তাই ভারতীয়দেরই অধিনায়ক করা উচিত ছিল।’ আনজুম মানছেন ভারতের ক্রিকেটারদের চেয়ে অস্ট্রেলিয়ানরা অভিজ্ঞতায় বেশি এগিয়ে। তবে তার মতে, দীপ্তি শর্মা নেতৃত্ব পেতে পারতেন। 

আনজুম বলেছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বিশ্বচ্যাম্পিয়ন। ঘরোয়া লিগে ওদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। এটা মানছি। সেই কারণে দিল্লি দলে মেগ ল্যানিং থাকতে জেমিমা রদ্রিগেজকে অধিনায়ক করা কঠিন। কিন্তু দীপ্তি শর্মা ওয়ারিয়র্সের অধিনায়ক হতে পারতেন।

ভারতের সাবেক অধিনায়কের মতে, মাঠে যদি ভারতের ক্রিকেটাররা নেতৃত্ব দিতে পারতেন তাহলে অভিজ্ঞতার ঝুলি বেড়ে যেত। তবে তরুণরা বড় তারকাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারছেন বলে খুশি আনজুম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা