× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ

ডর্টমুন্ডকে হারিয়ে শেষ আটে চেলসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১০:১৯ এএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১১:২৭ এএম

ডর্টমুন্ডকে হারিয়ে শেষ আটে চেলসি

ম্যাচ হারলেই চেলসিতে অনিশ্চিত হয়ে পড়বেন পটার। সেসব নিয়ে যেন ভাবনা নেই তার। ম্যাচের আগের দিন আস্থা রাখলেন রহিম স্টার্লিংয়ের ওপর। প্রতিদানটাও দিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড। তার গোলেই সমতায় ফেরে চেলসি। এরপর এগিয়ে যাওয়া। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বুরুশিয়া ডর্টমুন্ডকে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে পটারের চেলসি। তাতেই তার ওপর থেকে কেটে গেছে শঙ্কার কালো মেঘ।

নিজেদের মাঠ বলেই প্রথম লেগ হারের পরও বেশ আত্মবিশ্বাসী ছিলেন চেলসি কোচ গ্রাহাম পটার। সেই আত্মবিশ্বাসটা যে মিছে নয়, স্টামফোর্ড ব্রিজে গতকাল সেটিই প্রমাণ করেছেন তার ছেলেরা। ম্যাচ নিজেদের করে নিয়েছেন ২-০ গোলের জয়ে।

এদিন শুরু থেকেই ম্যাচে ফেরার চেষ্টা করেছে পটারের দল। আক্রমণে এসেছে ডর্টমুন্ডও। যদিও কাজ হয়নি তাতে। গোলের দেখা পাচ্ছিল না চেলসিও। অবশেষে ম্যাচে সমতা টেনে বিরতিতে যায় চেলসি। ম্যাচের ৪৩ মিনিটে দারুণ গোলে দলকে পথ দেখান স্টার্লিং।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার পালা। সে কাজটা করতে খুব একটা সময় নেয়নি চেলসি। তাদের চাপে ভুল করে ডর্টমুন্ড। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনেছেন কাই হাভার্ট। এরপর বাকি সময় চেষ্টা চালিয়েও ম্যাচে ফিরতে পারেনি ডর্টমুন্ড। চেলসিও বাড়াতে পারেনি ব্যবধান। তাতে অবশ্য পরের রাউন্ডে যেতে অসুবিধা হয়নি পটারের দলের।

রাতের আরেক ম্যাচে ক্লাব বুর্গকে দুই লেগ মিলিয়ে ৭-১ গোলে হারিয়ে শেষ আটে ওঠে বেনফিকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা