প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩ ১৭:১১ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৩ ১৭:৫৬ পিএম
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নবমবারের মতো আরটিভি আয়োজন করে ‘জয়া আলোকিত নারী ২০২৩’ সম্মাননা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এর বলরুমে এই সম্মাননা অনুষ্ঠান আয়োজিত হয়।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের যেসব মহিয়সী নারীগণ বিশেষ অবদান রেখে চলেছেন, তাঁদের মধ্য থেকে ছয় জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। যাদের মধ্যে ছিলেন নারী মুক্তিযোদ্ধা কমান্ডার -আশা লতা বৈদ্য, সঙ্গীত ব্যক্তিত্ব রেজওয়ানা চৌধুরী বন্যা,সমাজসেবিকা- শেফালী বেগম শিক্ষিকা, বিজ্ঞানী প্রাণরসায়ন ও জিন তত্ত্ববিদ -অধ্যাপক হাসিনা খান, নারী উদ্যোক্তা -তানলিমা মিজি।
এছাড়াও এবার যাদের সম্মাননা প্রদান করা হয়েছে তাদের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে সম্মানিত হয়েছেন এলিনা সুলতানা। এলিনা ২০১০ সালের জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। একই বছর দক্ষিণ এশিয়া গেমসে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক ও জিতেন তিনি। ব্যাডমিন্টনের লেভেল ওয়ান কোচিং কোর্স সম্পন্ন করেন তিনি ২০১৭ সালে কাঠমান্ডুতে।
সোমবার রাজধানীতে জয়া আলোকিত নারী সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এবং আরটিভির ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।