× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভ্যালেন্সিয়াকে হারাল ১০ জনের বার্সা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১০:৩৭ এএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১১:৫১ এএম

ভ্যালেন্সিয়াকে হারাল ১০ জনের বার্সা

সুযোগ এসেছিল, কিন্তু ফিনিশিংটা ঠিকঠাক টানতে পারেনি বার্সেলোনা। উল্টো শেষ দিকে কমে ১০ জনের দলে পরিণত হয়েছে। তবু প্রথমার্ধে পাওয়া গোলে ভ্যালেন্সিয়ার থেকে পূর্ণ ৩ পয়েন্ট তুলেছে জাভি হার্নান্দেজের দল, পোক্ত করেছে টেবিলের শীর্ষস্থান।

ন্যু ক্যাম্পে লা লিগায় ১-০ গোলে জয় তুলেছে বার্সা। কাতালানদের জার্সিতে একমাত্র গোলটি করেছেন রাফিনহা। হুগো ডুরোকে ফাউল করায় শেষ দিকে লাল কার্ড দেখেছেন রোনাল্ড আরাউজো। তবে তাতে ম্যাচের ফলে প্রভাব পড়েনি।

সোমবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দাপুটে শুরু করে বার্সা। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ—প্রতি বিভাগেই এগিয়ে ছিল বার্সেলোনা। একের পর এক আক্রমণে ১৫ মিনিটে জালের দেখাও পায় স্বাগতিক দল। সার্জিও বুসকেটসের বাড়ানো বলকে দুর্দান্ত দক্ষতায় জালে জড়ান রাফিনহা।

৩৭ মিনিটে আরেকটি সম্ভাবনা তৈরি করেন রাফিনহা। ভ্যালেন্সিয়ার বক্সে বল বাড়ান আনসু ফাতির দিকে, সুযোগ কাজে লাগাতে পারেননি স্প্যানিশ ফরোয়ার্ড। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জাভির দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণে ছিল বার্সেলোনা। ৫২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে তাদের। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ফেররান তরেস। ৫৮ মিনিটে গোলবারে বল মেরে সুযোগ হারান আনসু ফাতি।

পরের মিনিটেই হুগো ডুরোকে ফাউল করায় লাল কার্ড দেখতে হয় রোনাল্ড আরাউজোকে। বাকি সময়টা একজন কম নিয়ে খেলেও ফলে প্রভাব আসেনি।

২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান পোক্ত করেছে বার্সা। রাতে রিয়াল বেতিসে আটকে যাওয়া রিয়াল মাদ্রিদের ৫৩ পয়েন্ট। এক ও দুইয়ের মাঝে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৯ পয়েন্টে। ২৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৯তম ভ্যালেন্সিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা