× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিজেএ ক্রীড়া উৎসব শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ০১:৪৩ এএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১১:০২ এএম

বিপিজেএ ক্রীড়া উৎসব শুরু

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিএলসি) পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২৩’। পাঁচটি ইভেন্টে সাত দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ১১ মার্চ পর্যন্ত। প্রতিযোগিতায় বিপিজেএর পুরুষ ও নারী সদস্যরা অংশ নেবেন।

ক্রীড়া উৎসব নিয়ে শনিবার দুপুরে অ্যাসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন সিকদার।

ক্রীড়া উৎসবের ইভেন্টগুলো হলোক্যারম দ্বৈত, দাবা একক, শুটিং, নারী সদস্যদের লুডু ও সিনিয়র সদস্যদের (পঞ্চাশোর্ধ্ব) টেনিস বল নিক্ষেপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা