× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেদভেদেভের কাছে হেরে জোকোভিচের বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ২১:৩৬ পিএম

মেদভেদেভের কাছে হেরে জোকোভিচের বিদায়

কদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। ছিলেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। প্রতিপক্ষ দানিল মেদভেদেভের বিপক্ষে এই আসরে চারবারের দেখায় হার নেই তার নামের পাশে। সেই নোভাক জোকোভিচই কি না হেরে বসলেন দুবাই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। গতকাল মেদভেদেভের বিপক্ষে ৬-৪ ও ৬-৪ সেটে হেরে আসর থেকে ছিটকে গেছেন সার্বিয়ান কিংবদন্তি। অন্যদিকে জোকোভিচকে হারিয়ে ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আন্দ্রে রুবলেভের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছেন রাশিয়ান তারকা।

আর এই হারের মধ্য দিয়ে গত বছর এটিপি ফাইনালস থেকে জোকোভিচের টানা ২০ ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়েছে। জোকোভিচকে হারিয়ে মেদভেদেভ বলেন, ‘জোকোভিচের বিপক্ষে খেললে নিজের সেরাটা দিতেই হবে। প্রার্থনায় থাকতে হয় সে যেন নিজের সেরাটা দিতে না পারে। ২২টি গ্র্যান্ড স্ল্যাম তো আর এমনিতেই জেতেনি। তাই তখন আপনি নিজের সেরাটা দিলেও কাজটা খুব কঠিন হবে।’

এই জয়ের আগে গত ২০১৯ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বাইরে ছিটকে পড়েছিলেন মেদভেদেভ। এরপর ১৮ দিনের ব্যবধানে ১৩ ম্যাচ জিতে আবারও শীর্ষ দশে ফিরে এসেছেন রাশিয়ান তারকা। ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী রুবলেভও রাশিয়ান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা