× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিপক্ষকে জাভির হুঙ্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ২০:৫১ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ২০:৫২ পিএম

প্রতিপক্ষকে জাভির হুঙ্কার

সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে রিয়াল মাদ্রিদকে হারানো। ফুটবলে সবচেয়ে কঠিন কাজের একটি। কোপা দেল রের সেমিফাইনালে সেটিই করে এসেছে জাভি হার্নান্দেজের বার্সা। সে কারণে দাম্ভিকতা দেখাতেই পারে জাভি। যদিও ১-০ গোলের জয় ও ম্যাচে বার্সার খেলার ধরণ নিয়ে আছে সমালোচনা। তবে সে সব এক পাশে রেখেই হুঙ্কার দিয়েছেন জাভি। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে সবাইকে মনে করিয়ে দিয়েছেন, বার্সাকে হারানো বিশ্বের সবচেয়ে কঠিন কাজ।

রিয়ালের বিপক্ষে ম্যাচে বার্সার বলের দখল ছিল মাত্র ৩৫ শতাংশ। সেদিন নিজেদের স্বভাববিরুদ্ধ ‘বাস পার্ক’ করে রাখার মতো রক্ষণ করতে দেখা গেছে বার্সাকে। বার্সার এমন খেলা খোদ দলটির সমর্থকেরাই ভালোভাবে নিতে পারেনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষেও কী একই বার্সাকে দেখা যাবে কি-না প্রশ্ন ছিল সেটি নিয়ে। উত্তরে জাভি বলেন, ‘আমি দেখছি, একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। বার্সা বিশ্বের সবচেয়ে কঠিন ক্লাব। আপনি মাদ্রিদে গিয়ে ১-০ গোলে জিততে পারেন, তবে সেটা যথেষ্ট নয়। খেলার ধরন নিয়েও আলোচনা হবে। আর ফলটা যদি উল্টো হতো, তখন দিনটাকে জাতীয় ছুটি ঘোষণা করা হতো!’

রিয়ালের মতো দলের বিপক্ষে তাদের মাঠে খেলাটা যে সহজ নয় এক রকম দুঃসাধ্য সেটাও সবাইকে মনে করিয়ে দিয়েছেন জাভি। তিনি বলেন, ‘রিয়াল চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগা চ্যাম্পিয়ন। তারা যদি আপনাকে চেপে ধরে, তবে এটা খুবই কঠিন। তারা যখন লেগে থাকে, তাহলে বলের দখল নিয়ে কথা বলা উদ্ভট ব্যাপার। পায়ে বল রাখার বিচারে আমরা ভালো ছিলাম না। আমাদের উন্নতি করতে হবে। তবে বল পায়ে না থাকা অবস্থায় আমরা দুর্দান্ত খেলেছি। আমরা ৩৬ শতাংশ বলের দখল চাই না। কিন্তু এটাই ফুটবল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা