× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ড গড়া এমবাপ্পেকে মেসির অভিবাদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১২:৪০ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১২:৫৯ পিএম

রেকর্ড গড়া এমবাপ্পেকে মেসির অভিবাদন

নঁতের বিপক্ষে দুজনেই খুঁজে পেয়েছেন জাল—লিওনেল মেসি শুরুতে, একদম শেষে যোগ করা সময়ে কিলিয়ান এমবাপ্পে। পিএসজির হয়ে শেষ সময়ের গোলটি ফ্রেঞ্চ তারকার কাছে নিশ্চিতভাবে আলাদা দাবি রাখবে। প্যারিসের ক্লাবটির হয়ে এটি এমবাপ্পের ২০১তম গোল, ক্লাবের হয়ে যা সর্বোচ্চ গোলের রেকর্ড। তিনি ছাপিয়ে গেছেন এডিনসন কাভানির রেকর্ড। ক্লাবের হয়ে এমন কীর্তি গড়ে সতীর্থ লিওনেল মেসির অভিবাদনে ভেসেছেন ফরাসি তারকা।

পার্ক দে প্রিন্সেসে শনিবার রাতে ৪-২ ব্যবধানে জিতেছে পিএসজি। লিগ ওয়ানের ম্যাচটিতে দানিলো পেরেইরাকে দিয়ে গোল করানোর পর যোগ করা সময়ে নিজেও জাল খুঁজে নেন এমবাপ্পে। গড়েন রেকর্ড, আগের ম্যাচেই লিগ ওয়ানে দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কাভানির সঙ্গে ছিলেন। ক্লাব জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে নঁতের বিপক্ষে রেকর্ডটি নিজের নামে করে নেন ফ্রেঞ্চ স্ট্রাইকার।

কাভানিকে সরিয়ে দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ায় এমবাপ্পেকে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে এমবাপ্পের ছবি শেয়ার করে মেসি লিখেছেন, ‘রেকর্ডের জন্য অভিনন্দন, এমবাপে।’ মেসির পোস্টের জবাবে তিনটি ভালোবাসার ইমুজি দিয়েছেন এমবাপ্পে।

নঁতের বিপক্ষে ঘরের মাঠে শুরুটা এনেছিলেন মেসি। খেলার ২০ মিনিটের মাঝে দল দুবার এগিয়ে গেলেও বিরতির আগে ম্যাচে ফেরে নঁতে। দ্বিতীয়ার্ধে পেরেইরাকে দিয়ে গোল করানোর পর পিএসজির হয়ে ইতিহাস গড়েন  এমবাপ্পে। তাতে পিএসজি পায় ৪-২ গোলের জয়। লিগ ওয়ান টেবিলে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট মেসি-এমবাপ্পেদের। এক ম্যাচ কম খেলা মার্সেই ৫২ পয়েন্ট নিয়ে আছে ২ নম্বরে। তালিকার ১ ও ২ নম্বরের মাঝে ব্যবধান এখন পরিষ্কার ১১ পয়েন্টের!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা