× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যাসল দুর্গ জিতে গার্দিওলা বললেন, চোখ অ্যানফিল্ডে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১০:৪৫ এএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১২:১২ পিএম

ক্যাসল দুর্গ জিতে গার্দিওলা বললেন, চোখ অ্যানফিল্ডে

টেবিলের তিন নম্বরের ম্যানচেস্টার ইউনাইটেড ও কদিন আগেও ঘুরত দশের আসেপাশে ঘোরা লিভারপুল—প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখতে এই দুই দলকে পাখির চোখ করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। অকপটে জানিয়েছেন, শিরোপা ধরে রাখতে প্রতিদ্বন্দ্বী এরাই। তাই চোখ রাখছেন দুই প্রতিপক্ষের লড়াইয়ে।

অ্যানফিল্ডে রাত সাড়ে ১০টায় লিভারপুলের বিপক্ষে লিগ ম্যাচে নামবে ইউনাইটেড। ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে এরিক টেন হ্যাগের দল। সিটিজেনদের বস পেপ এই ম্যাচের ফল নিয়ে উদ্বিগ্ন, ‘রবিবার চোখ রাখব অ্যানফিল্ডে। ওই ম্যাচের ফলের উপরে অনেক কিছুই নির্ভর করবে।’

আরও পড়ুন: দ্রুততম গোল এবং আর্সেনালের প্রত্যাবর্তনের গল্প

অথচ ৫ পয়েন্ট এগিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। দুইয়ে সিটি। মৌসুমের আরেক ধারাবাহিক নিউক্যালসকে শনিবার ২-০ গোলে হারিয়েছে গার্দিওলার শিষ্যরা। ফিল ফোডেন এবং বদলি নামা বের্নার্দো সিলভার গোলে সহজ জয় তুলেছে সিটি। পূর্ণ তিন পয়েন্ট তুলে সিটিজেনদের পয়েন্ট দাঁড়িয়েছে ২৬ ম্যাচে ৫৮ পয়েন্টে।

শনিবার টেন হ্যাগ বলেছেন, ‘ঘরের মাঠে লিভারপুল দুর্দান্ত ফুটবল খেলে চাপে ফেলার চেষ্টা করবে। তবে আমার দলও সেই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা রাখে।’ অ্যানফিল্ড হলেও সতর্ক থাকছেন অলরেডদের বস জুর্গেন ক্লপ, ‘ম্যাচটি দলের কাছে বিরাট পরীক্ষা। আশা করি, ম্যানচেস্টার ইউনাইটেডকে আমরা আটকে দেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা