× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাকা না পাওয়ার অভিযোগ প্রোটিয়া লিজেন্ডদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ২৩:৩৪ পিএম

টাকা না পাওয়ার অভিযোগ প্রোটিয়া লিজেন্ডদের

কিংবদন্তি সব ক্রিকেটারের মিলনমেলা বসেছিল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে। প্রতিযোগিতার সঙ্গে জড়িয়ে শচীন টেন্ডুলকারসহ ভারতীয় ক্রিকেট বোর্ডের নাম। এবার সেই আসরের দিকেই অভিযোগের আঙুল তুলেছে দক্ষিণ আফ্রিকার লিজেন্ডস দল। প্রতিযোগিতা শেষ হওয়ার পাঁচ মাস পরিয়ে গেলেও তাদের কোনো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ আসরের আয়োজক ম্যাজেস্টিক লিজেন্ডস স্পোর্টস প্রাইভেট লিমিটেডের ওপর। এ বিষয়ে পিএমজিকে নোটিস পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটাররা।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলার জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সঙ্গে ১ কোটি ৫০ লাখ টাকার চুক্তি হয়েছিল আয়োজকদের। এ বিষয়ে দলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় বছরের প্রতিযোগিতার জন্য আর্থিক চুক্তি করেছিল আয়োজকরা। সেই চুক্তিকে মান্যতা দিতে ব্যর্থ হয়েছে আয়োজকরা। ম্যাজেস্টিক লিজেন্ডস স্পোর্টস প্রাইভেট লিমিটেড এবং পিএমজি আর্থিক চুক্তি পূরণ করতে ব্যর্থ হয়েছে।’

বিবৃতিতে সই করেছেন দলের ১৫ জন ক্রিকেটারই। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, টাকার জন্য প্রতিযোগিতার আয়োজকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই তারা বিষয়টি প্রকাশ্যে আনলেন। অবিলম্বে চুক্তি অনুযায়ী টাকা মিটিয়ে দেওয়া না হলে আইনি ব্যবস্থা নেবেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা