× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অজিদের বিপক্ষে হারে ক্ষুব্ধ শাস্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ২৩:৩১ পিএম

অজিদের বিপক্ষে হারে ক্ষুব্ধ শাস্ত্রী

আড়াই দিনেই ফল দেখেছে ইন্দোর টেস্ট। ভারতের পরিকল্পিত স্পিনস্বর্গে ৯ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। তাতে বেশ চটেছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। তার মতে, ব্যাটারদের আত্মতুষ্টি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসই হারের কারণ। সেই সঙ্গে উইকেটের চরিত্র অনুযায়ী ব্যাট করতে পারেনি বলেও অভিযোগ তুলেছেন রোহিত-কোহলিদের ওপর।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে ধারাভাষ্য দিচ্ছেন শাস্ত্রী। সেই সুবাদে নজর রেখেছেন প্রতিটি বলের ওপরই। এ ছাড়া রোহিত-কোহলিদের সাবেক গুরু বলেই জানেন হাঁড়ির কথা। সে কারণেই আর সবার থেকে ভিন্ন শাস্ত্রী। তিনি বলেন, ‘ভারতীয়রা আত্মতুষ্টি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের খেসারত দিল। কোনো কিছুকে বেশি সহজভাবে নিলে ক্ষতি হয়। এই ফলের একাধিক কারণ রয়েছে। ভারতের প্রথম ইনিংসের দিকে তাকালে বোঝা যাবে প্রতিপক্ষ বোলারদের ওপর অহেতুক আধিপত্য দেখানোর চেষ্টা করেছে ওরা। অতিরিক্ত চেষ্টাই ডুবিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম ইনিংসের ব্যর্থতা মানসিক চাপ তৈরি করেছিল। সেটা ম্যাচের বাকি অংশেও প্রভাব ফেলেছে।’ সিরিজের চতুর্থ টেস্ট হবে আহমেদাবাদে আগামী ৯ মার্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা