খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ২০:০১ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম
রবীন্দ্র জাদেজা। ছবি: সংগৃহীত
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত। তবে দ্বিতীয় পর্বের লড়াইয়ে নামার আগেই বড় দুঃসংবাদ পেল রোহিত শর্মারা। দুঃসংবাদটি হল- দলের অন্যতম ভরসা রবীন্দ্র জাদেজা ডান হাঁটুতে চোট পেয়েছেন।
আর চোটে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন জাদেজা। তার বদলে এশিয়া কাপের দলে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে দেশটির গণমাধ্যম জানিয়েছে, জাদেজার ডান হাঁটুতে চোট রয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছে। তার বদলে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করা হয়েছে। অক্ষর খুব তাড়াতাড়ি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবে বলেও জানিয়েছে বোর্ড।
পাকিস্তানের বিপক্ষে জয়ে বড় ভূমিকা ছিল জাদেজার। চারে ব্যাট করতে নেমে ২৯ বলে ৩৫ রান করেন। হংকংয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নামতে না হলেও বল হাতে চার ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট।
প্রবা/আরএম/