প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৭:৪০ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৭:৪৭ পিএম
২২ গজে সময়টা স্বপ্নের মতোই পার করছেন ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক। এখন পর্যন্ত মাত্র ৬ টেস্ট খেলে হাঁকিয়েছেন ৪ সেঞ্চুরি। ব্রেন্ডন ম্যাককালামের নতুন ধারার টেস্ট বাজবলের অন্যতম হাতিয়ার এই ২৪ বছর বয়সি। নিজেকে হয়তো আরও পাকাপোক্ত করতে চান তিনি। সে কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই যোগ দিয়েছেন বেসবলে। চলতি সপ্তাহেই মেজর লিগ বেসবল (এমএলবি) দল সেন্ট লুই কার্ডিনালসের সঙ্গে যোগ দেবেন তিনি।
এমএলবি ইউরোপীয় অঞ্চলের অ্যাম্বাসেডরের ভূমিকার অংশ হিসেবে ফ্লোরিডার কার্ডিনাল ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বেসবলে যোগ দেওয়া প্রসঙ্গে ব্রুক বলেন, ‘আমি দেখতে আগ্রহী যে এটা ক্রিকেটের থেকে কতটা আলাদা এবং এর সঙ্গে কী মিল আছে। অন্যান্য পেশাদার ক্রীড়াবিদ তাদের খেলা সম্পর্কে কীভাবে ভাবে। বেসবল ও ক্রিকেট ব্যাটিংয়ের মধ্যে কোনো হস্তান্তরযোগ্য দক্ষতা আছে কি না তা জানতে আমি উত্তেজিত।’