প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১২:০১ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৩:১৩ পিএম
মিরপুরে সিসিডিএম কার্যালয়ে সাকিব আল হাসান। প্রবা ফটো
জাতীয় দলের ব্যস্ততার মধ্যেই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল বদল। শনিবার (৪ মার্চ) মিরপুরে সিসিডিএম কার্যালয়ে এসেছিলেন সাকিব আল হাসান। লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মোহামেডানে নাম লেখান তিনি।
ডিপিএলের গত আসরে মোহামেডানেই ছিলেন সাকিব। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে দলটি তাকে খেলাতে পারেনি। অনুমতি সাপেক্ষে পরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সুপার লিগে খেলেছিলেন।
তবে তাকে ধরে রাখতে পারেনি রূপগঞ্জের দলটি। এই মৌসুমে মোহামেডানে নাম লিখিয়েছেন তিনি।
ঢাকায় ১৫ মার্চ থেকে শুরু হবে ডিপিএলের এবারের আসর। ঈদের আগ পর্যন্ত হবে লিগ পর্বের ম্যাচ। ঈদের ছুটি শেষে সুপার লিগ মাঠে গড়ানোর কথা রয়েছে।