× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সা ছেড়ে চেলসিতে এমেরিক অবামেয়াং

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১৭:২২ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩০ পিএম

স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং। ছবি : সংগৃহীত

স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং। ছবি : সংগৃহীত

বার্সেলোনা ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। ফ্রি টান্সফারে বার্সেলোনায় গিয়েছিলেন অবামেয়াং। তবে তাকে পেতে চেলসিকে খরচ করতে হয়েছে ১০ মিলিয়ন পাউন্ড। 

চুক্তি চূড়ান্ত হয়ে যাওয়ায় এই স্ট্রাইকার আবারও ফিরলেন প্রিমিয়ার লিগে। গত জানুয়ারিতে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। গানারদের জার্সিতে ১৬৩ ম্যাচে তিনি করেছেন ৯২ গোল।

চেলসি কোচ টমাস টুখেলের অধীনে আগেও খেলেছেন অবামেয়াং। বরুসিয়া ডর্টমুন্ডে টুখেলের অধীনে আগুনে ফুটবল খেলেছেন তিনি। তাদের সেই রসায়ন চেলসিতেও দেখা যাবে বলে প্রত্যাশা ক্লাবটির সমর্থকদের।

কয়েক মাসের বার্সেলোনা ভ্রমণে লা লিগায় অবামেয়াং খেলেছেন ১৮ ম্যাচ। দারুণ পারফরম্যান্সে করেছেন ১৮ গোল। সব মিলিয়ে ২৩ ম্যাচে ১৩ লক্ষ্যভেদ তার।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা