× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনা বাড়ছে মেসির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৮:৪২ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৮:৪৮ পিএম

২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনা বাড়ছে মেসির

শোনা গিয়েছিল বিশ্বকাপ জয়ের পরপরই অবসর বলে দেবেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত হয়নি সেটি। মেসির হাত ধরে কাতারে তৃতীয় শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। এবার তারা চায় মেসি খেলুক আগামী ২০২৬ বিশ্বকাপেও। প্রাণভোমরা হয়ে শিরোপা উঁচিয়ে ধরুক দেশটির মহাতারকা। মেসির পরবর্তী বিশ্বকাপ খেলার সম্ভাবনাও বাড়ছে ক্রমশ।

কদিন আগেই মেসিকে ২০২৬ বিশ্বকাপে খেলার লাইসেন্স দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘মেসি পরের বিশ্বকাপ খেলবে কি না সেটা মেসি ঠিক করবে। ওর শরীর যদি পারে, তা হলে ও খেলবে।’ যদিও চার বছর পর বিশ্বকাপ প্রসঙ্গে মেসি আগেই বলেছেন, ‘আমি ফুটবল খেলতে ভালোবাসি। খেলাটা উপভোগ করছি। ফিট রয়েছি। যেটা করতে ভালোবাসি, সেটাই করছি। আমি এখন খেলব। কিন্তু পরের বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়াটা মুশকিল।’

মেসি পরবর্তী বিশ্বকাপ খেলার ব্যাপারে নিশ্চিত না হলেও তিনি যে খেলবেন সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত তার সতীর্থ ম্যাক অ্যালিস্টার। তিনি বলেন, ‘আমি অবশ্যই মনে করি মেসি পরের বিশ্বকাপ খেলবে। আমার কোনো সংশয় নেই যে ও ৪০-৪৫ বছর বয়সেও খেলতে পারবে। ও পেশাদার ফুটবলার। ঠান্ডা মাথায় খেলছে ও। ফিটনেস ধরে রেখেছে। আর ফুটবল খেলার সবকিছু ওর মাথার মধ্যে আছে। আমাদের কোনো সমস্যা নেই মেসির জন্য দৌড়াতে।’ মেসিকে তার সতীর্থরাও আগামী বিশ্বকাপে দেখলেও এ বিষয়ে আসল সিদ্ধান্তটা তিনি নিজেই নেবেন; উত্তর দেবেন সকল প্রশ্নের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা