× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরাজের পর তাইজুলের তোপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৩:৪২ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৪:২২ পিএম

মিরাজের পর তাইজুলের তোপ

কিছুটা ফ্লাইটেড বল ছুঁড়েছিলেন তাইজুল ইসলাম। পিচে বল পড়ার পর টার্নও করেছিল। জেমস ভিনস কিছু বুঝে উঠতে পারার আগেই ব্যাট বগল ধাবা করতে হয়েছে। উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসে বল বন্দি হতেই তৃতীয়বারের মত উইকেটের উদযাপনে মাতে বাংলাদেশ।

দলীয় ১০০ রান ছাড়ানোর আগে ইংলিশরা হারায় টপ অর্ডারের তিন উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ২০ ওভার শেষে ১০৩ রান। ৬৮ রানে ব্যাট করছেন জেসন রয় ও তার সঙ্গে আছেন অধিনায়ক জস বাটলার।

মিরপুরে আজ টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে ইংল্যান্ড আনে ২৫ রান। ওপেনার সল্টকে শান্তর ক্যাচ বানিয়ে দারুণ শুরু আনেন তাসকিন আহমেদ। দ্বিতীয় উইকেট জুটিতে রয়-মালান আনেন পঞ্চাশের বেশি রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ানকে এদিন বেশিদূর আগাতে দেননি মেহেদী হাসান মিরাজ।

টাইগার স্পিনার বোলিংয়ে এসে নিজের তৃতীয় বলেই মালানকে এলবির ফাঁদে ফেলেন, সেঞ্চুরিয়ান থামে ব্যক্তিগত ১১ রান। ভিনসকে ৫ রানে মুশফিকের ক্যাচ বানান তাইজুল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা