× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যালিস্টারের ওয়াইফাই পাসওয়ার্ডে বিশ্বজয়ের স্মৃতি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১১:৩১ এএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১১:৩৩ এএম

অ্যালিস্টারের ওয়াইফাই পাসওয়ার্ডে বিশ্বজয়ের স্মৃতি!

১৮.১২.২০২২- সংখ্যাটির মাঝে কোনো মাহাত্ম্য আছে? সাধারণ মানুষ হিসেবে মনে রাখার মতো কোনো তারিখ না হলেও একজন আর্জেন্টাইন, বিশেষ করে কাতারে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা দলের সদস্যের জন্য বিশেষ কিছু। না হলে কি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার নিজের ওয়াইফাই পাসওয়ার্ড বদলে এই তারিখে রাখেন!

গত বছর ১৮ ডিসেম্বর লুসাইলে ফ্রান্সকে স্নায়ুক্ষয়ী ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ঘুচে যায় ৩৬ বছর ধরে চলা শিরোপাখরা। একজন ট্রফিজয়ী হিসেবে দিনটি অ্যালিস্টারও ভুলতে পারেননি। সম্প্রতি তিনি জানিয়েছেন, বিশ্বকাপ জিতে দেশে আসার পর তিনি বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বদলে রেখেছেন ১৮.১২.২০২২ সংখ্যায়।

টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গেস্তন এদুলকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাইটনের তারকা শুনিয়েছিলেন লুসাইলে সেদিনের কথা। তখন এক প্রশ্নের জবাবে জানান, কাতার থেকে ফিরে নিজের বাসার পাসওয়ার্ড ১৮১২২০২২-এ বদলে দেন। অ্যালিস্টার বলেন, ‘সেদিনের স্মৃতি কখনও ভুলব না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা