× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে খুনের হুমকি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১০:৩৭ এএম

মেসিকে খুনের হুমকি

‘মেসি তোমার জন্য অপেক্ষা করছি’—নিজ শহর রোজারিওতে এমন এক মৃত্যুর হুমকি শুনেছেন লিওনেল মেসি। রোজারিওতে আর্জেন্টাইন মহাতারকার স্ত্রী আন্তনেলা রকুজ্জের পারিবারিক সুপার মার্কেটে বেশ কয়েক রাউন্ড গুলিও ছুঁড়েছেন সন্ত্রাসীরা। যাওয়ার সময় তারা কার্ড বোর্ডে মেসিকে মৃত্যুর হুমকি ছুড়ে লিখেছে, তোমার শহরের মেয়রও তোমাকে বাঁচাতে পারবে না।

পুলিশ বলছে, রোজারিওতে আন্তনেলার পারিবারিক মালিকানাধীন সুপার মার্কেটে বৃহস্পতিবার সকালে তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় অন্তত ১২ রাউন্ড গুলি ছুড়েছে তারা। যদিও দোকানের ক্ষয়ক্ষতি বাদে কেউ আহতও হয়নি। সন্ত্রাসীরা মোটরসাইকেলে চড়ে এসেছিল এবং দ্রুত গুলি ছুড়ে চলে গেছে। 

প্রায় ১২ রাউন্ড গুলি চালিয়েছে সন্ত্রাসীরা         

পরে ঘটনাস্থল থেকে মেসির জন্য একটি হুমকি চিঠি ‍উদ্ধার করা হয়। কার্ডবোর্ডের টুকরোতে লেখা ছিল, ‘মেসি, তোমার জন্য অপেক্ষা করছি। জাভকিন (রোজারিওর মেয়র পাবলো জাভকিন) নিজে একজন মাদকচক্রী। ও তোমাকে বাঁচাতে পারবে না।’

হামলাকারীরা কেন বিশ্বকাপজয়ী মেসির উপর ক্ষুব্দ বা কেন গুলি ছুড়তে এই মার্কেট বেছে নিয়েছেন তার কারণ খুঁজছে পুলিশ। রোজারিওর পুলিশ জানিয়েছে, দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে সুপারমার্কেটে গুলি চালিয়ে পালিয়ে যায়। মেসিকে হুমকি এবং নিজেকে মাদকচক্রী বলায় ক্ষেপেছে মেয়র জাভকিন। তিনি নিরাপত্তাকর্মীদের দিকেও দায়ের আঙুল তুলেছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা