× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা, নেই জেসন রয়

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩১ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৪ পিএম

ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা, নেই জেসন রয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ঘোষিত দলে রাখা হয়নি জেসন রয়কে। তবে দলে ফেরানো হেয়েছে মার্ক উড ও ক্রিস ওকসকে।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস গত বছরের মার্চ থেকে কোনো টি-টোয়েন্টি না খেললেও এই দলে জায়গা পেয়েছেন।

বিশ্বকাপ শুরুর আগে ২০ সেপ্টেম্বর থেকে পাকিস্তানে সাতটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। এই সফরের দলে নেই সাদা বলের অধিনায়ক জস বাটলার। মঈন আলী ভারপ্রাপ্ত অধিনায়কত্ব করবেন।

পাকিস্তান সিরিজের জন্য ১৯ জনের দলে পাঁচ আনক্যাপড খেলোয়াড়কে নিয়েছে ইংল্যান্ড। সেখান থেকে কমে বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে, সঙ্গে তিনজন ট্র্যাভেলিং রিজার্ভ।

২২ অক্টোবর পার্থে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ শুরু হবে।

ইংল্যান্ড বিশ্বকাপ দল

জস বাটলার, মঈন আলী, জোনাথন বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিচি টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

ট্র্যাভেলিং রিজার্ভ

লিয়াম ডউসন, রিচার্ড গ্লিসন, টাইমাল মিলস।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা