× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফার বর্ষসেরা একাদশে জায়গা হয়নি রোনালদো-নেইমারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৪:৪৮ পিএম

ফিফার বর্ষসেরা একাদশে জায়গা হয়নি রোনালদো-নেইমারের

ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিওনেল মেসি। কিন্তু তার চিরশত্রু ক্রিশ্চিয়ানো রোনালদো কোনো পুরস্কারই পাননি। পর্তুগিজ মহাতারকার জায়গা হয়নি ফিফার বর্ষসেরা একাদশেও। একাদশে রয়েছেন চারজন স্ট্রাইকার! কিন্তু তাতেও নিজের নাম লিখতে পারেননি রোনালদো। সিআর সেভেনের সঙ্গে সেরা দলে নেই নেইমার। একাদশে নেই সেরা গোলরক্ষকের পুরস্কার ছিনিয়ে নেওয়া এমিলিয়ানো মার্তিনেজ। 

আক্রমণে আছেন পিএসজির দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। তাদের সঙ্গী হয়েছেন করিম বেনজেমা ও আর্লিং হালান্ড। মাঝমাঠে আছেন কেভিন ডি ব্রুইনে। কাসেমিরোর সঙ্গে মিডফিল্ড কাঁপাতে রয়েছেন লুকা মদ্রিচও। মার্তিনেজকে হটিয়ে গোলকিপারের জায়গা দখল করেছেন রিয়ালের থিবো কর্তোয়া। 

একাদশের রক্ষণভাগে রয়েছেন তিনজন। একজন পিএসজির আশরাফ হাকিমি। তার দুই সঙ্গী হয়েছেন ভার্জিল ফন ডাইক ও জোয়াও ক্যানসেলো।

ফিফা বর্ষসেরা একাদশ : থিবো কর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস/লিভারপুল), জোয়াও ক্যানসেলো (পর্তুগাল/বায়ার্ন মিউনিখ), আশরাফ হাকিমি (মরক্কো/পিএসজি), কেভিন ডি ব্রুইনে (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), কাসেমিরো (ব্রাজিল/ম্যানচেস্টার ইউনাইটেড), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি), কিলিয়ান এমবাপে (ফ্রান্স/পিএসজি), করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ) ও আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা