× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিষেকের প্রথম ওভারে এবাদতের জোড়া উইকেট

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২ ২২:৪৪ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম

অভিষেকের প্রথম ওভারে এবাদতের জোড়া উইকেট

অভিষেকে প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়েছেন এবাদত হোসেন। টেস্টে নিজেকে আগেই প্রমাণ করেছেন। সীমিত ওভারেও এবাদত হোসেন কার্যকর হতে পারেন, তার প্রমাণ দিলেন অভিষেকে।

অভিষেক ম্যাচে প্রথম ওভারেই জোড়া উইকেট শিকার করলেন এবাদত। ফলে উড়ন্ত সূচনার পর পাওয়ার প্লের শেষ ওভারে এসে ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। ২ উইকেটে তুলেছে ৪৮ রান।

দ্বিতীয় ওভারে আরও এক সফলতা এনে দিলেন তিনি। বিপদজনক হয়ে উঠতে থাকা দানুশকা গুনাথিলাকাকে ফেরালেন তিনি।
দারুণ সুযোগ ছিল শুরুতেই লঙ্কানদের চেপে ধরার। ইনিংসের দ্বিতীয় ওভারেই সুযোগ তৈরি করেছিলেন তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে কুশল মেন্ডিস ড্রাইভ করলে বল চলে যায় উইকেটের পেছনে। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা গ্লাভসে পেয়েছিলেন মুশফিক। কিন্তু ধরে রাখতে পারেননি।

২ রানে জীবন পেয়ে ভয়ংকর হয়ে উঠেন কুশল। পঞ্চম ওভারে সাকিবকে দুই ছক্কা আর একটি বাউন্ডারি হাঁকান। ৫ ওভারেই বিনা উইকেটে ৪৪ রান তুলে ফেলে শ্রীলঙ্কা।

ষষ্ঠ ওভারে অভিষিক্ত এবাদত হোসেনকে বোলিংয়ে আনেন সাকিব। নিজের তৃতীয় বলেই দলকে সাফল্য এনে দেন ডানহাতি এই পেসার। তার শর্ট বল পুল করতে গিয়ে পাথুম নিশাঙ্কা মিডউইকেটে ক্যাচ দেন মোস্তাফিজকে।

তিন বল পর আরও এক উইকেট। এবার চারিথ আসালাঙ্কাকে (১) মিডঅফে ক্যাচ বানান অভিষিক্ত এবাদত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৫৩ রান।

প্রবা/আরএম/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা