× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিগ কাপ চ্যাম্পিয়নের পদক পাবেন রোনালদো!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ০১:৩৪ এএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৩:২০ পিএম

লিগ কাপ চ্যাম্পিয়নের পদক পাবেন রোনালদো!

ক্রিশ্চিয়ানো রোনালদো এখন আর ইউরোপের খেলোয়াড় নেই। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন তাও তিন মাস হতে চলল। তবু ওল্ড ট্রাফোর্ডের ইংলিশ ক্লাবের শিরোপা জয়ের পদক তার গলায়ও ঝুলতে পারে। চোখ কপালে ওঠার মতো হলেও তথ্যটি একেবারে ভিত্তিহীন নয়। নিউক্যাসলকে হারিয়ে লিগ কাপ জেতা এরিক টেন হাগ অর্থাৎ রেড ডেভিল ক্লাব চাইলেই সেটি সম্ভব।

কারাবাও কাপের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ৩০টি করে স্মারক পদক রাখা হয়। শিরোপার মঞ্চে এরিক টেন হাগের দলে ছিলেন ২৭ ফুটবলার। অর্থাৎ তিনটি পদক এখনও রয়েছে তাদের ঝুলিতে। ক্লাবের সাবেক তারকা রোনালদো চাইলে সেখান থেকে একটি পেতেও পারেন।

কাতারে বিশ্বকাপ শুরুর আগে ক্লাব এবং কোচের দিকে যেভাবে আঙুল তুলে চুক্তি বাতিল করেছেন রোনালদো, তাতে তার জন্য পদক বরাদ্দ রাখার বিষয়টি নেহাত অলীক চিন্তা ছাড়া কিছু নয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা