× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ০১:১৯ এএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ১২:১৮ পিএম

বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ

ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ইউরোপা লিগ থেকে ছিটকে পড়ার পর লা লিগায় এসেও ধুঁকছে বার্সেলোনা। টেবিলের পনেরোতম দল আলমেরিয়ার কাছে খুইয়েছে পূর্ণ ৩ পয়েন্ট। রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে আসার পর আরেকটি দুঃসংবাদ শুনেছে জাভি হার্নান্দেজের দল। হ্যামস্ট্রিং চোটে পড়েছেন দলের অন্যতম স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি।

আলমেরিয়ার বিপক্ষে পাওয়া চোট পোলিশ স্ট্রাইকারকে ছিটকে দিতে পারে দুই সপ্তাহ। সেটি হলে আগামী বৃহস্পতিবার এল ক্লাসিকোয় তাকে না পাওয়ার শঙ্কা রয়েছে।

সোমবার স্প্যানিশদের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, চোট সারিয়ে উঠতে দুই সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে লেভার। অবস্থা বিচারে পোলিশ তারকাকে ছাড়াই কোপা দেল রে’র সেমিফাইনালে রিয়ালের মোকাবিলা করতে হবে বার্সাকে। এ ছাড়া লিগে পরবর্তী দুই ম্যাচে ভ্যালেন্সিয়া ও অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচও মিস করতে পারেন ৩৪-বর্ষী লেভা।

লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ গোল করা স্ট্রাইকারের মাঠে ফিরতে কতদিন লাগতে পারে, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। তবে দেশটির গণমাধ্যমের খবর, দুই সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। এমনকি বাড়তেও পারে। সে ক্ষেত্রে জাভির কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও বাড়বে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা