× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালের গোলটি আদপে রাশফোর্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ০১:১১ এএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ১১:৫৫ এএম

ফাইনালের গোলটি আদপে রাশফোর্ডের

লিগ কাপের ফাইনালে আত্মঘাতী হওয়ার দুঃখে দুখী হয়েছিলেন সভেট বোটম্যান। তার নামের সঙ্গে ততক্ষণে জুড়ে গেছে ফাইনালের অপয়া হওয়ার রেকর্ড। ডাচ রক্ষণ তারকার নাম উচ্চারিত হচ্ছিল নিজেদের জালে বল জড়িয়ে খলনায়ক হওয়া রজার কেনন, গর্ডন চিসলোম এবং স্টিভেন জেরার্ডদের সঙ্গে। ইএফএল কাপের শিরোপা খোয়ানোর এক দিন পর সভেট জানতে পারলেন গোলটি করার পেছনে তার হাত ছিল না।

ইএফএলের ওয়েবসাইটে নিউক্যাসল ইউনাইটেড বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে গোল তালিকায় কাসেমিরোর পাশাপাশি মার্কাশ রাশফোর্ডের নাম উল্লেখ করেছে। ফাইনালে গোল করে র‌াশফোর্ড আবেদন জানিয়েছিলেন।

তবে গোলস্কোরার হিসেবে তার নাম দেখানো হলেও পরে জানানো হয় গোলটি হয়েছে আত্মঘাতী। কারাবাও কাপে ২-০ গোলে মৌসুম তথা গত ছয় বছরের মাঝে প্রথম শিরোপাও পেয়ে যায় এরিক টেন হাগের দল। ইএফএল কর্তৃপক্ষের সিদ্ধান্তে রাশফোর্ড বরং মন খারাপও করতে পারেন!

চলতি মৌসুমে ইংলিশ স্ট্রাইকার গোল বাড়িয়ে নিয়েছেন ২৫টিতে। কাতার বিশ্বকাপের পর শেষ ১৯ ম্যাচে ১৭ বার জাল খুঁজে পেয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা