× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটিপতি রামোস-পত্নী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১২ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৩ পিএম

কোটিপতি রামোস-পত্নী

সদ্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন সার্জিও রামোস। বিদায় বলার আগে প্রতিষ্ঠিত করে রেখে গেছেন নিজেকে। ফুটবলার হিসেবে তার খ্যাতি এখন বিশ্বজুড়েই। খুব একটা পিছিয়ে নেই তার স্ত্রী পিলার রুবিও। খ্যাতি-যশ সবই আছে তার। স্প্যানিশ সাংবাদিক ও টিভি প্রেজেন্টার হিসেবে পরিচিত মুখ তিনিও। 

লা সেক্সটা, টেলেসিনকো, কুয়াত্রো ও অ্যান্টেনা থ্রির মতো চ্যানেলের সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন। তার সম্পদের পরিমাণও বেশ চমকপ্রদ। ১০ মিলিয়ন ডলারের কাছাকাছি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও কম যান না তিনি। এই প্ল্যাটফর্মটিতে তার ফলোয়ার্স সংখ্যা ৯ দশমিক ২ মিলিয়ন। নিয়মিত ছবিও পোস্ট করেন সেখানে। যেখানে তার রূপের ছটায় মুগ্ধ হয় তার ফলোয়ার্সরা। ৪৪ বছর বয়সি রুবি তার রূপে এখনও চ্যালেঞ্জ ছুড়তে পারেন যে কাউকে। ছয় বছর প্রেমের পর ২০১৯ সালে বিয়ে করেন রামোস-রুবি। বর্তমানে তাদের ঘরে রয়েছে চার সন্তান। তাদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন এই দম্পতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা