× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টিতে একক আধিপত্যে গর্বিত গার্ডনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১১ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৮ পিএম

টি-টোয়েন্টিতে একক আধিপত্যে গর্বিত গার্ডনার

গত বিশ্বকাপ থেকেই এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমরা শিরোপা জিতেছি। একটি দল হিসেবে বিশ্বব্যাপী যে প্রভাব ফেলেছি তার জন্য গর্বিত। ষষ্ঠ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে কথাগুলো বলছিলেন টুর্নামেন্ট সেরা অ্যাশলে গার্ডনার।

অষ্টম আসর শেষে তার কথার সঙ্গে তাল মিলিয়ে বলাই যায়, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই অস্ট্রেলিয়া। ২০০৯ সাল থেকে শুরু হওয়া এই আসরটিতে একক আধিপত্য অজি মেয়েদের। গর্বিত এই দলটিকে নেতৃত্ব দিয়ে শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন অজি অধিনায়ক মেগ ল্যানিং।

ছেলে ও মেয়ে উভয় দলের হয়েই পাঁচটি ট্রফি জয়ের কীর্তি নেই দ্বিতীয় কারও। তবে ইতিহাস গড়ার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার। ১৯ রানের হারে হয়নি সেটি। তাতে অবশ্য দুঃখ নেই প্রোটিয়া অধিনায়ক সুনে লুসের। 

ইতিহাস তো ফাইনালের টিকিট কেটেই গড়া হয়েছিল, সুযোগ ছিল ট্রফি জিতে সেই ইতিহাসকে প্রতিষ্ঠা করার। অস্ট্রেলিয়ার বিপক্ষে তা করে দেখাতে পারেননি দক্ষিণ আফ্রিকার মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে ১৯ রানে হেরেছে দল। কত অসঙ্গতি, আক্ষেপ কিংবা আসর শেষে শিরোপা জয়ের ব্যর্থতা—এত কিছু না পাওয়ার মাঝেও প্রথমবারের মতো ফাইনালে উঠে ছেলে ও মেয়েদের ক্রিকেটের যেই অভিশাপ ঘুচেছে; সেই খুশি ছুঁয়ে গেছে প্রোটিয়া মেয়েদের, ‘অবশেষে শিরোপার মঞ্চে লড়েছি!’

ছেলে ও মেয়েদের ক্রিকেটে অন্যতম সফল দক্ষিণ আফ্রিকা প্রথমবার খেলেছে যেকোনো ফরম্যাটের বিশ্বকাপ। ঘরের মাটিতে সমর্থকদের সামনে দুর্দান্ত আসর কাটাতে পেরে খুশি অধিনায়ক সুনে লুস। তবে, আক্ষেপও আছে কিছুটা, ‘ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। জানতাম, ওদের খুব ভালো বোলিং লাইনআপ রয়েছে। তবু ভালো খেলতে পারিনি। ম্যাচ হেরেছি। আসরজুড়ে আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি। দলের ক্রিকেটাররা খুব ভালো পারফরম্যান্স করেছে।'

কেপ টাউনে শিরোপার মঞ্চে কাল ১৫৬ রানের লক্ষ্য ছুড়ে অস্ট্রেলিয়া। নির্ধারিত ওভার শেষে সাউথ আফ্রিকা থামে ১৯ রান দূরে। তাতেই নিশ্চিত হয় মেগ ল্যানিংদের টানা তিন টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। এই ফরম্যাটে সর্বমোট ষষ্ঠবার বিশ্বসেরা হয়েছে অজিদের মেয়ে দল। ফাইনাল শেষে আয়োজক দক্ষিণ আফ্রিকার ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তিনি বলেন, 'সব দলই আমাদের জন্য কঠিন ছিল কিন্তু দিন শেষে ট্রফি জিতে আমরা খুব গর্বিত। এ ম্যাচে আমাদের মনে হয়েছিল এটি একটি ভালো স্কোর, তবে আমাদের ভালো বল করতে হবে। দক্ষিণ আফ্রিকার ওপর চাপ সৃষ্টি করতে হয়েছিল। তারা বেশ ভালো খেলেছে। ম্যাচটি আমি দারুণ উপভোগ করেছি। জয় উপভোগ করতে পেরে ভালো লাগছে। শুধু খেলোয়াড়দের নয়, সাপোর্ট স্টাফরা যারা অনেক চেষ্টা করেছে আমাদের বাইরে যেতে, অবাধে খরচ করার অনুমতি দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ।'

এদিন বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে স্বদেশি রিকি পন্টিংয়ের ট্রফিকেও ছাড়িয়ে গিয়েছেন ল্যানিং। অধিনায়ক পন্টিংয়ের হাত ধরে এসেছে চার আন্তর্জাতিক ট্রফি। আর ল্যানিংয়ের হাত ধরে এসেছে পাঁচটি।

আসরে ১০ উইকেট ও ১১০ রান নিয়ে টুর্নামেন্ট সেরা অ্যাশলে গার্ডনারের মতে, 'এটি তার দেখা সেরা বিশ্বকাপের একটি, গত বিশ্বকাপ থেকেই এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমরা শিরোপা জিতেছি। সত্যিই গর্বিত। সম্ভবত একটি দল হিসেবে বিশ্বব্যাপী যে প্রভাব ফেলেছি তার জন্য গর্বিত। দলের অংশ হতে পেরে ভাগ্যবান এবং পরবর্তী জীবনে এটি এমন কিছু, যা নিয়ে আমি অত্যন্ত গর্বিত হতে পারব।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা