× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির হাতেই ফিফার বর্ষসেরা পুরস্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:২৭ এএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৩ পিএম

দ্য বেস্ট মেসির রাতে চারটি পুরস্কার জিতেছে আর্জেন্টিনা

দ্য বেস্ট মেসির রাতে চারটি পুরস্কার জিতেছে আর্জেন্টিনা

বকিছু জানাই ছিল, শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। প্যারিসে সেটিও হয়ে গেল। ২০১৯ সালের পর দ্বিতীয়বার ফিফার দ্য বেস্ট পুরষ্কার জিতলেন লিওনেল মেসি। বর্ষসেরা খেলোয়াড় হতে তিনি পেছনে ফেলেছেন দুই ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পেকে।

সোমবার রাতে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস—এর  আট ক্যাটাগরির চারটি পুরস্কার জিতে রাত নিজেদের করে নিয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। মেসির পাশাপাশি নিজেদের বিভাগে বেস্ট হয়েছেন কোচ লিওনেল স্কালোনি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও বেস্ট ফিফা ফ্যান অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন কার্লোস পাসকুয়াল।

এবারও নারীদের বর্ষসেরা ‘বেস্ট’ জিতেছেন অ্যালেক্সিয়া

বাকি চার বিভাগের মাঝে বর্ষসেরা নারী গোলরক্ষকের পুরস্কার উঠেছে ইংল্যান্ডের ইউরো জয়ী মেরি আর্পসের। ওই দলের কোচ সারিনা ভিগমান জিতেছেন বর্ষসেরা নারী গোলরক্ষকের পুরস্কার।

সেরা গোলের ‘পুসকাস অ্যাওয়ার্ডে’ দ্য বেস্ট হয়েছেন মারচিন ওলেকসি এবং এবারও নারীদের বর্ষসেরা ‘বেস্ট’ জিতেছেন স্পেন ও বার্সেলোনার তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা