প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০১:০২ এএম
আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্সি বিনিময় করেছেন জামাল ভূঁইয়া। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টিনা কাপে খেলার সুযোগ পেয়েছেন। দেশটির দল সোল দে মায়ো ডি ভেইদমার হয়ে মাঠে নামবেন তিনি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে, জামাল এরই মধ্যে ক্লাবটির সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন।
সোমবার (ফেব্রুয়ারি) ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফটো সেশনেও অংশ নেন বাংলাদেশ অধিনায়ক।
ল্যাতিন আমেরিকার দেশটির বিখ্যাত ক্রীড়া দৈনিক ওলে এই সংবাদ জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে বিদেশি লিগে খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার জামাল ভূঁইয়া। তিনি ২০২১ সালে কলকাতা মোহামেডানের হয়ে খেলেন। সাইফ স্পোর্টিং ক্লাব ছেড়ে জামাল এখন শেখ রাসেল ক্রীড়া চক্রের অধিনায়ক।
রিও নাগ্রো অঞ্চলের ক্লাব সোল দে মায়ো ডি ভেইদমা। এই ক্লাব ইতোমধ্যেই দুই জন সার্বিয়ান একজন রাশিয়ান একজন কলম্বিয়ান খেলোয়াড়কে দলে টেনেছে। চুক্তি করেছে জামালের সঙ্গেও। শিগগিরই আর্জেন্টিনার উদ্দেশে রওনা দেবেন তিনি।