× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাচের আগে জমে উঠেছে কথার লড়াই

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৫ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম

ম্যাচের আগে জমে উঠেছে কথার লড়াই

বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলেরই এশিয়া কাপ মিশন শুরু হয়েছে আফগানিস্তানের কাছে হেরে। আজ হারা দুই দল মুখোমুখি হচ্ছে। গ্রুপ পর্ব পার হতে হলে আজকের ম্যাচে জেতার কোনো বিকল্প নেই। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।  এ ম্যাচ শুরুর আগে জমে উঠেছে কথার লড়াই। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার খোঁচা হজম না করে বরং পাল্টা জবাব দিয়েছেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার মতে, বাংলাদেশে দুজন বোলার থাকলে শ্রীলঙ্কায় একজনও বিশ্বমানের বোলার নেই।

উদ্বোধনী ম্যাচে আফগানদের কাছে বিধ্বস্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে শানাকা জানিয়েছিলেন, এত বড় পরাজয়ের পরও তারা সুপার ফোর খেলার ব্যাপারে আশাবাদী। কেননা পরের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ দল আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ। এ সময় বোলারদের নিয়েও মন্তব্য করেন তিনি।

তিনি বলেছিলেন, আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশের ক্ষেত্রে ফিজ অনেক ভালো বোলার আমরা জানি, সাকিবও বিশ্বমানের। এ ছাড়া তাদের আর কোনো বিশ্বমানের বোলার নেই। সেদিক থেকে চিন্তা করলে আফগানিস্তান থেকে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ আনা হলো খালেদ মাহমুদ সুজনের সামনেও। এই খোঁচার বিপরীতে পাল্টা জবাব দিতে ছাড়েননি সুজন। তবে যত কথাই বলা হোক না কেন, সবকিছু নির্ধারণ হবে মাঠের খেলায়--তাও মনে করিয়ে দিয়েছেন টাইগারদের টিম ডিরেক্টর।

সুজন বলেন, এটি আসলে শানাকার ব্যাপার। সে কেন এ কথা বলেছে আমি জানি না। হ্যাঁ অবশ্যই আফগানিস্তানের হয়তো ভালো টি-টোয়েন্টি দল রয়েছে। যে কারণে সে এটি বলেছে। সে বলল, আমাদের দলে শুধু দুজন বোলার রয়েছে। কিন্তু আমি তো শ্রীলঙ্কা দলে কোনো বোলারই দেখি না।

সুজন আরও বলেন, বাংলাদেশের অন্তত দুজন আছে, এটি খুব ভালো। আমাদের মোস্তাফিজ ও সাকিব রয়েছে। আমার মনে হয় না, তাদের দলে মোস্তাফিজ ও সাকিবের মতো বিশ্বমানের বোলার রয়েছে। এখানে মূল বিষয় হলো আপনি ম্যাচটি কেমন খেলছেন, এটিই গুরুত্বপূর্ণ।

সুজনের এই মন্তব্যের পর আবার এ আলোচনায় যোগ দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও অন্যতম সফল ব্যাটার মাহেলা জয়াবর্ধনে। 

সুজনের মন্তব্যের ভিডিও রিটুইট করে তিনি লিখেছেন, এখন মনে হচ্ছে, সময় এসে গেছে শ্রীলঙ্কার বোলারদের তাদের সামর্থ্য দেখানোর এবং ব্যাটারদের এটি দেখানোর তারা মাঠে কী করতে পারে।

প্রবা/আরএম/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা