× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অজুহাত নয়, বার্সার হারে স্রেফ বিরক্ত জাভি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৫ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৭ পিএম

অজুহাত নয়, বার্সার হারে স্রেফ বিরক্ত জাভি

জাভি হার্নান্দেজের সামনে দুটি সুযোগ ছিল—লা লিগায় নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্ট ব্যবধান আনা এবং দলকে জয়ের ধারায় ফেরানো। আলমেরিয়ার বিপক্ষে দুটোর কোনোটিই হল না, বরং ধুঁকতে থাকা এক বার্সেলোনাকে দেখে বিরক্ত হলেন কাতালান ক্লাবের বস। ম্যাচ শেষে খেলোয়াড়দের বিশ্রাম নিয়ে কথা তুললেও অজুহাত দিতে রাজি নন জাভি, নিজে যেমন হারের দায় নিচ্ছেন তেমনি খেলোয়াড়দেরও করেছেন তুলোধুনো। সমর্থকদের কাছে দুঃখপ্রকাশও করেছেন বার্সা বস।

লিগে তলানির দল আলমেরিয়ার কাছে ১-০ ব্যবধানের হার মূলত জাভিকে রাগিয়ে দিয়েছে। প্রতিপক্ষের মাঠে বল দখলে দাপট দেখালেও গোলে শট নিতে ব্যর্থ হয়েছেন লেভান্ডোভস্কি-গাভিরা। খেলার ২৪ মিনিটে মালির ফরোয়ার্ড এল বিলাল তুরের গোল শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারক হয়ে দাঁড়িয়েছে। জাভির ক্ষোভ সেখানেই, গতকাল রাতের ম্যাচটিকে তিনি বলছেন মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্সের ম্যাচ।

আরও পড়ুন: ক্যাসল দুর্গ ধসিয়ে র‌্যাশফোর্ডদের শিরোপা উল্লাস

বিরক্ত জাভি বলেন, ‘মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স। রক্ষণ ও আক্রমণ—দুটি জায়গাতেই যেমন বাজে ছিল, তেমনি গুছিয়ে ওঠা ও তাড়নার দিকেও। কোনো কিছুই ঠিক হয়নি। মনে হচ্ছিল, ম্যাচেই ছিলাম না আমরা। খুব কঠিন ম্যাচ ছিল। কোনো অজুহাত দেওয়া চলে না। দায় নিতে হবে। আমি খুবই বিরক্ত।’

আলমেরিয়ার বিপক্ষে দলকে সমতায়ও ফেরাতে পারেননি লেভান্ডোভস্কি

বার্সা কোচের বিরক্তের কারণও স্বাভাবিক। লিগে উড়তে থাকা দলটি কদিন আগে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে নক আউট হয়েছে। এবার হোঁচট খেয়েছে লিগ টেবিলের ১৫ নম্বর দলের বিপক্ষে, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি হার। সবচেয়ে বড় কথা, মাদ্রিদ ডার্বিতে ফল ড্র হওয়ায় কার্লো আনচেলত্তির রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে যাবার সুযোগ ছিল জাভিদের। সেখানে জয় তো দূরে, একেবারে হেরে ফিরেছে বার্সেলোনা। পয়েন্ট ব্যবধানও কমে দাঁড়িয়েছে সাতে। লিগ জেতা যে খুব একটা সহজ হবে না, তা আরেকবার শিষ্যদের শুনিয়েছেন জাভি, দিয়েছেন টোটকা।

আরও পড়ুন: ইতিহাস গড়ে রোনালদোকে ছাড়ানোর অপেক্ষায় মেসি

‘সৌভাগ্যবশ্যত রিয়ালের চেয়ে অনেকটা এগিয়ে আছি। সবসময়ই বলে আসছি, লিগ জেতা খুবই কঠিন। লিগ জিততে হলে আবেগ, তাড়না ও উদ্যম নিয়ে খেলতে হবে। তিন বছর ধরে যা আমরা পারছি না। আরও অনেক পরিশ্রম করতে হবে। লিগ শিরোপা সহজে ধরা দেবে না। রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়ছি আমরা, তারা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন।’

সুযোগের অপব্যবহার এবং গোলের সুযোগ নষ্ট করার জন্য সবচেয়ে বেশি ক্ষুব্দ জাভি, খেলার প্রথমার্ধ যাচ্ছেতাই হয়েছে জানিয়ে বার্সা কোচ বলেন, ‘আমাদের জন্য বড় সুযোগ ছিল, কিন্তু খুব বাজেভাবে শেষ হয়েছে। আমি ক্ষুব্ধ। কারণ রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা তা নিতে পারিনি। আমরা হোঁচট খেয়েছি, সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা