× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারফর্ম করেও বাদ পড়লেন লামিচানে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৫ পিএম

পারফর্ম করেও বাদ পড়লেন লামিচানে

মাঠের ক্রিকেটে ফিরে ভালোই পারফর্ম করছিলেন সন্দ্বীপ লামিচানে। দল থেকে বাদ পড়ার মত তো মোটেও না। কিন্তু ধর্ষণ মামলার সেই খড়গ আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে। জেলমুক্তির সময় দেশের বাইরে না যাওয়ার শর্ত পেয়েছিলেন লামিচানে। ওই কারণেই দুবাইয়ে শুরু হতে যাওয়া সিরিজেও নেই নেপালের তারকা স্পিনার।

সংযুক্ত আরব আমিরাত ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ ত্রিদেশীয় সিরিজে লামিচানেকে নেয়নি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। ভালো পারফর্ম করেও বাদ পড়ার পেছনে রয়েছে আদালতের দেওয়া দেশত্যাগ না করার নিষেধাজ্ঞা।

২০২২ সালের ৭ সেপ্টেম্বর এক কিশোরীর করা ধর্ষণ মামলায় লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে দেশে ফিরলে গ্রেফতার করা হয় তাকে। ১৫ হাজার ৩০০ ডলারের বিনিময়ে পরবর্তীতে তাকে শর্তসাপেক্ষে জামিন দেন আদালত।

আরও পড়ুন: লিওনেল মেসি যাচ্ছেন কোথায়?

চলতি মাসেই নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটে ফেলেন লামিচানে। সেই ম্যাচে ৬৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই লেগ স্পিনার। দ্বিতীয় ম্যাচেও ৩ উইকেট নিয়েছিলেন। ওই ম্যাচ শেষে প্রতিবাদস্বরূপ লামিচানের সঙ্গে হাত মেলায়নি স্কটল্যান্ডের ক্রিকেটাররা। তাকে দলে রাখা মানতে পারেননি স্কটল্যান্ড এবং নামিবিয়ার ক্রিকেট বোর্ড।

২৭ ফেব্রুয়ারি দুবাইতে শুরু হবে নেপাল, পাপুয়া নিউগিনি এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সিরিজটি। ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফাইয়ার নিশ্চিত করার লক্ষ্যে খেলা লিগ দুইয়ের সাতটি দলের মধ্যে নেপালের অবস্থান ষষ্ঠ। তারকা স্পিনার লামিচানেকে হারানো বড় ক্ষতির হবে দলের।

ত্রিদেশীয় সিরিজে নেপাল স্কোয়াড 
রোহিত পোডেল (অধিনায়ক), দিপেন্দ্র সিং আইরি, গায়েন্দ্র মাল্য, আসিফ শেখ (উইকেটরক্ষক), সম্পাল কামি, কারান কেসি, কুশল ভুর্তেল, ললিত রাজবংশী, ভিম সার্কি, সন্দীপ জোরা, কুশল মাল্য, শ্যাম ধাকাল, গুলশান ঝা, আরিফ শেখ, প্রাতিস জিসি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা